হিমোগ্লোবিন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি উক্ত সংগঠন তাদের যাত্রা শুরু করে। হিমোগ্লোবিন প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি সংগঠন। বিভিন্ন সমাজসেবা মুলক কাজ, রক্তদান এর মত মহৎ উদ্যোগ এই সংগঠন নিয়ে থাকে।
গঠনতন্ত্র ঃ সংগঠনের প্রতিষ্ঠাতা সিয়াম ফেরদৌস ইমন ও কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক মোঃমিফতা উল হুদা ও বাকি ৩ সদস্যকে নিয়ে লিখিত গঠনতন্ত্র প্রকাশ করা হয়। এই গঠনতন্ত্র মেনে হিমোগ্লোবিনের কার্যক্রম পরিচালিত হয়।
ইতিহাসঃ বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও মানবিক কাজে যুক্ত করা লক্ষ্য নিয়ে হিমোগ্লোবিন যাত্রা শুরু করে । এরপর থেকে ধারাবাহিক ভাবে হিমোগ্লোবিন তাদের কাজ করে যাচ্ছে ।
নিম্নোক্ত লক্ষ্য নিয়ে হিমোগ্লোবিনের কাজ শুরু হয়,
ক) মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মনোভাব তৈরি করা।
খ) রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করা।
গ) বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করাঃ গাছ লাগানো, প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগে দেশের প্রয়োজনে এগিয়ে আসা, জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতায় কাজ করে যাওয়া
ঘ) স্বাস্থ্যগত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান ও সচেতনতা সৃষ্টি।
0 Comments